বরিশালে ট্রলারডুবিতে ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

বরিশালে মঙ্গলবার রাতে ৩০ জন যাত্রীসহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বরিশালের চরমোনাই ইউনিয়নের নলচরসংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় বুলবুল আকন জানান, ঢাকা থেকে মাহফিলের উদ্দেশ্যে মুসল্লি নিয়ে ট্রলারটি চরমোনাইয়ের দিকে আসছিলো। পথিমধ্যে ট্রলারটি উল্টে গিয়ে প্রায় ৩০ জন যাত্রী নদীতে পড়ে যায়। 

বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, রাত ১টার দিকে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চার জনের নিখোঁজের খবর ছিল আমাদের কাছে। ইতিমধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।