লড়াইয়ের জন্য নাগরিকদের আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, যেকেউ চাইলে তার দেশকে অস্ত্র দিতে পারে। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া জেলেনস্কি রাশিয়ার নাগরিকদের দেশটির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের জন্যও আহ্বান জানান। 

বৃহস্পতিবার সকালের দিক ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন পুতিনকে আগ্রাসন বন্ধ করতে অনুনয় করেন ঠিক একই সময় এক টেলিভিশন ভাষণে পুতিন ডনবাসে অভিযানের ঘোষণা দেন। 

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার হামলার জোরালো আশঙ্কার মধ্যেই কিয়েভে বিস্ফোরণের খবর সামনে এলো। এখন পর্যন্ত রাশিয়ার হামলায় সাত জন মারা গেছে। তথ্যসূত্র: বিবিসি।