বাড়তে পারে বৃষ্টিপাত

আগামী ৩ দিন বা ৭২ ঘণ্টার শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাসস