স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও বিকেএসপি জয় পেয়েছে। গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে খেলাঘর ১০ উইকেটে পরাজিত করেছে গুলশান ইয়ুথ ক্লাবকে। আগে ব্যাট করে গুলশান ইয়ুথ ক্লাব ৩৮.৪ ওভারে ৬৮ রানে অলআউট হয়। তমালিকা ২৯ রান করেন। খেলাঘরের ফাহিমা খাতুন ও জেসমিন দুটি করে উইকেট নেন। জবাবে ৮.১ ওভারেই বিনা উইকেটে ৬৯ রান তুলে ম্যাচ জিতে নেয় খেলাঘর। সানজিদা ইসলাম অপরাজিত ৪৭, নিগার সুলতানা অপরাজিত ১৮ রান করেন। ফাহিমা খাতুন ম্যাচ সেরা হন।
অপর ম্যাচে কলাবাগান ক্রীড়াচক্রকে সাত উইকেটে হারিয়েছে বিকেএসপি। প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ১৬০ রানে অলআউট হয় কলাবাগান। কামরুন নাহার অপরাজিত ৫৪, পিংকি আক্তার ৪২ রান করেন। বিকেএসপির সোবহানা মুস্তারি ও রাবেয়া খাতুন তিনটি করে উইকেট নেন। পরে ৩৬.৫ ওভারে তিন উইকেটে ১৬৩ রান তুলে জয় নিশ্চিত করে বিকেএসপি। মুর্শিদা খাতুন ৪৮, জান্নাতুল ফেরদৌস অপরাজিত ৩৯ রান করেন। বিকেএসপির জান্নাতুল ফেরদৌস ম্যাচ সেরার পুরস্কার পান।