পুতিনের সঙ্গে হাত মেলালেন ইমরান খান! 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)  ইমরান খানের অফিশিয়াল ফেসবুক পাতায় ইমরান খান ও পুতিনের হাত মেলানোর ছবি দেখা যায়। 

তাতে লেখা হয়েছে, ক্রেমলিনে পুতিন ও ইমরানের বৈঠক চলছে। 

এই দুই নেতা পাকিস্তান-রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতার পুরো ধারা নিয়ে আলোচনা করবেন। এছাড়া পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মত বিনিময় করবেন।

গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে রাশিয়ায় পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রাশিয়ার উপ-পররাষ্ট্র  মস্কোতে বিমানবন্দরে ইমরান খানকে স্বাগত জানান। 

ইমরান খানের রাশিয়া সফরের একদিন পরেই ইউক্রেনে আগ্রাসনের ঘোষণা দেন পুতিন। এর পরেই ইউক্রেনে দফায় দফায় হামলা শুরু করে রাশিয়া।