পুতিন-শি ফোনালাপ 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেন সংকট মোকাবেলায় শি পুতিনকে আলোচনার মাধ্যমকে সমর্থন দিয়েছেন। 

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি-এর রিপোর্টে বলা হয়েছে, শি ভ্লাদিমির পুতিনকে বলেছেন বেইজিং সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানের প্রচেষ্টায় মস্কোকে সমর্থন করে। রিপোর্টে আরও বলা হয়েছে, এই দুই নেতা ফোনের মাধ্যমে কথা বলেছেন। 

এদিকে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান।

ইউক্রেনে রুশ হামলায় ন্যাটোর জবাবের সমালোচনা করে এরদোয়ান বলেন, ন্যাটো জোটের আরও দৃঢ়সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। 

এরদোয়ান আরও বলেছেন, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন এই সঙ্কট মোকাবিলায় ব্যর্থ হয়েছে।