কবি ও সাংবাদিক রুম্পা সৈয়দা ফারজানা জামানের কবিতার বই ‘আবার শর্বরীশ্লোক’ প্রকাশিত হয়েছে আজব প্রকাশনী থেকে। আর এই বইয়ের মোড়ক উন্মোচিত হল ২৫ ফেব্রুয়ারি।
এই উপলক্ষ্যে আজব প্রকাশনীর ১২৩ নম্বর স্টলে কবি ছাড়াও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শারমিন লাকি ও পরিচালক মাহমুদুল ইসলামসহ শুভানুধ্যায়ীরা।
চৌষট্টিটি কবিতায় ভরা পাতায় পাতায় যেমন এসেছে মহামারী উত্তরণের কাল তেমনি প্রকাশ পেয়েছে কবির শর্বরী সময়ের নানান ছন্দ। এই সিরিজের প্রথম বই ‘শর্বরীশ্লোক’ প্রকাশিত হয়েছিল ২০২০ সালে একুশের বই মেলায়। আবার শর্বরীশ্লোকের মূল্য ২৭০ টাকা।