রাজধানীতে র‌্যাবের অভিযানে ৮ জেএমবি সদস্য গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। রবিবার রাতে কলাবাগান, বসুন্ধরা ও মোহাম্মদপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

 

র‌্যাব জানায়, তাদের গ্রেফতারের সময় জিহাদী বই, ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আজ সোমবার সংবাদ সম্মলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

ইত্তেফাক/এএম