আমরা জিতবো: জেলেনস্কি 

ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, রাশিনার বাহিনীর বিরুদ্ধে তার দেশ জিতবে। 

জেলেনস্কি বলেন, সরকারি বাহিনী এখনো কিয়েভ ও শহরের চারপাশের মূল পয়েন্টগুলো নিয়ন্ত্রণ করছে। ইউক্রেনের বাহিনী জিতবে। এ সময় তিনি ভুয়া তথ্যের সমালোচনা করেন। 

ভাষণের শেষ দিকে তিনি বলেন, 'যারা মিথ্যা বলছে, বা আপনার সঙ্গে মিথ্যা বলার চেষ্টা করছে বা আমাদের সঙ্গে মিথ্যা বলছে তাদের দয়া করে থামান। আমাদের এই যুদ্ধ থামাতে হবে। আমরা মানুষ হিসেবে বিশ্বব্যাপী একসঙ্গে শান্তিতে বসবাস করতে পারি।' 

জেলেনস্কি আরও বলেন, আমাদের সামরিক বাহিনী, জাতীয় রক্ষী, জাতীয় পুলিশ, অঞ্চল প্রতিরক্ষা, বিশেষ পরিষেবা ও ইউক্রেনের নাগরিকরা দয়া করে লড়াই চালিয়ে যান। আমরা জিতবো।

ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিন চলছে। রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। তাদের লক্ষ্য কিয়েভকে দখল নেওয়া। অন্যদিকে ইউক্রেনের বাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। এ নিয়ে কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। 

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকোর বরাত দিয়ে এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হামলার কারণে তিন শিশুসহ মোট ১৯৮ জন ইউক্রেনীয় নিহত হয়েছে। আহত হয়েছেন এক হাজার ১১৫ জন। এর মধ্যে ৩৩ জন শিশু। গার্ডিয়ান, বিবিসি।