জামাল হোসেন
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন (৬৪) গতকাল শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র রেখে গেছেন। বাদ আসর মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাকে দেওভোগ কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিন, সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সংসদ সদস্য মাহী বি চৌধুরী, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মো. ফয়সাল বিপ্লব প্রমুখ।
আব্দুস সাত্তার
নাইক্ষ্যংছড়ি হাজি এম. এ কালাম সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক আব্দুস সাত্তার (৫০) গতকাল শুক্রবার সকালে হূদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজারের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.....রাজেউন)। তিনি কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর মেরংলোয়া গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ ছেলে রেখে যান।
হাজেরা খানম
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ঢাকার সাবেক সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেনের শাশুড়ি এবং টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আহসানুল ইসলাম টিটোর নানি আলহাজ হাজেরা খানম (৯১) গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজিউন)। মরহুমার জানাজা আজ শনিবার বাদ জোহর তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর গয়াহাটায় অনুষ্ঠিত হবে এবং সেখানেই পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।