পুতিনের বক্তব্য 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য': যুক্তরাষ্ট্র 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেদেশের পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য রুশ সামরিক বাহিনীকে আদেশ দেবার পর যুক্তরাষ্ট্র একে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে বর্ণনা করেছে।

জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন, এর অর্থ হচ্ছে, পুতিন এমনভাবে রুশ-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করছেন যা 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য'। 

রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্কাবস্থা।

পুতিন তার ভাষায় 'ন্যাটো দেশগুলোর আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি' র পর এ ঘোষণা দেন। 

এদিকে সর্বশেষ, ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রার সময় পৃথিবীর বৃহত্তম বিমান অ্যান্টোনভ আন- ২২৫ মারিয়া ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রবিবার (২৭ ফেব্রুয়ারি) এই মন্তব্য করেছেন।   

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের তৈরি অ্যান্টোনভ আন- ২২৫ মারিয়া বিমান কিয়েভের কাছে একটি কৌশলগত বিমানঘাঁটিতে রুশ হামলার সময় পুড়ে গেছে।