রুশ সেনারা পুরো কিয়েভ ঘিরে ফেলেছে, বের হওয়ার পথ অবরুদ্ধ: মেয়র

ইউক্রেনের রাজধানী কিয়েভের চারপাশে অবস্থান করছে রুশ সেনারা। শহর থেকে বের হওয়ার সব রাস্তা এখন অবরুদ্ধ। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বার্তা সংস্থা এপিকে এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ভিতালিকে প্রশ্ন করা হয় কিয়েভ খালি করার পরিকল্পনা করেছেন কি না। জবাবে তিনি জানান, আমরা এখন তা করতে পারিনা। কারণ বের হওয়ার সব রাস্তা বন্ধ। রুশ সেনারা পুরো শহর ঘিরে ফেলেছে।

বিবিসি জানায়, কিয়েভে হামলার আশঙ্কায় একের পর এক সাইরেন বেজেই চলেছে। সেখানকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।