সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার দেশের শেয়ারবাজারে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত টানা পতন অব্যাহত ছিল। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬৩ পয়েন্ট পতন হয়েছে। আর ৩৭৯ কোম্পানির মধ্যে ৩৬৫টিরই দরপতন হয়েছে।
বাজারের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক পতন শেষে ৬ হাজার ৬৭৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে ২ হাজার ৪৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৬৫টি কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। দর বেড়েছে মাত্র ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪ কোম্পানির শেয়ারের। ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯১৬ কোটি ২৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৫০৬ পয়েন্ট পতন হয়ে দিন শেষে ১৯ হাজার ৪৮৫ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩০০ পয়েন্ট কমে ১১ হাজার ৬৯৯ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৩ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৩২৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৮৩টির শেয়ারে দরপতন হয়েছে। শেয়াররে দর বেড়েছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির। সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৩ লাখ টাকা।