প্রশাসনে বড় ক্যু’র চেষ্টা ছিল : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আলোচিত ওয়টারগেট কেলেঙ্কারির চেয়েও তার প্রশাসনে জঘণ্য ক্যু’র চেষ্টা চলছিল। সাবেক এফবিআই আইনজীবী লিসা পেইজ এবং সাবেক এফবিআই এজেন্ট পিটার স্টোরজোকের মধ্যে বার্তা প্রেরণ সম্পর্কে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি ফক্স নিউজকে বলেন, ওই বার্তা আদান-প্রদান করা হয়েছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। তবে ফক্স নিউজের প্রতিবেদনে এটা নিশ্চিত করা হয়নি যে, ওই বার্তায় তারা ট্রাম্প এবং তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করার জন্য একটি প্লাটফর্ম গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছিলেন কিনা। - সিএনএন