পরাজয় চোখ রাঙাচ্ছে কিউইদের, জয়ের সুবাস পাচ্ছে প্রোটিয়ারা

ক্রাইস্টচার্চে চলমান দ্বিতীয় টেস্টের ফল অনেকটাই নির্ধারণ হয়ে গেছে। চতুর্থ দিন শেষে স্বাগতিক নিউজিল্যান্ডের জেতার জন্য প্রয়োজন আরও ৩৩২ রান এবং হাতে আছে ৬টি উইকেট। অন্যদিকে, সফরকারী দক্ষিণ আফ্রিকাকে জিততে হলে পঞ্চম দিন স্বাগতিকদের ৬টি উইকেট তুলে নিতে হবে।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) চতুর্থ দিন সকালে নিজেদের দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান নিয়ে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। তখন লিড ছিল ২১১ রান। সেই স্কোর ৯ উইকেট হারিয়ে ৩৫৪ রানে দাঁড়ালে ইনিংস ঘোষণা করেন দলটির অধিনায়ক ডিন এলগার। এতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২৫ রান।

চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯৪ রান। জয়ের জন্য তাদের আরও করতে হবে ৩৩২ রান। কোনো অঘটন না ঘটলে পঞ্চম দিন এই রান চেজ করা প্রায় অসম্ভব। ৬০ রানে অপরাজিত আছেন ডেভন কনওয়ে ও এক রানে ব্যাট করছেন টম ব্লানডেল। ২৪ রান করেছেন ড্যারিল মিচেল।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস): ৩৬৪/১০
সরেল এরউই ১০৮, ডিন এলগার ৪১
নিল ওয়াগনার ৪/১০২, ম্যাট হেনরি ৩/৯০

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস): 
কলিন ডি গ্র্যান্ডহোম ১২০*, ড্যারিল মিচেল ৬০
কাগিসো রাবাদা ৫/৬০, মার্কো জ্যানসেন ৪/৯৮

দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয় ইনিংস): ৩৫৪/৯ডি
কাইল ভেরেইন ১৩৬, কাগিসো রাবাদা ৪৭
ম্যাট হেনরি ২/৮১, নিল ওয়াগনার ২/৮১, কাইল জেমিসন ২/৮১

নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ৯৪/৪*
ডেভন কনওয়ে ৬০*, ড্যারিল মিচেল ২৪
কাগিসো রাবাদা ২/১৭, কেশব মহারাজ ২/৩২