আরও এক বছর বাড়ছে নান্নুর মেয়াদ!

গত বছরের ডিসেম্বরেই শেষ হয়ে গেছে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও তার প্যানেলের মেয়াদ। এরপর চুক্তির মেয়াদ না বাড়লেও বোর্ডের পক্ষ থেকে বলা হয়, তাদের কাজ চালিয়ে যেতে। তবে এখন নতুন খবর হলো, আরও এক বছর বাড়তে পারে নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মেয়াদ।

জানা গেছে, এই নির্বাচক প্যানেলের ওপর আরও আস্থা রাখতে চায় বিসিবি। এ কারণেই এমন পরিকল্পনা। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেন, ‘পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্বে থাকছে। চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, খুব শিগগিরই চূড়ান্ত হয়ে যাবে তাদের চুক্তি কতদিন বাড়ানো হবে। এখন আমাদের মধ্যে কেবল আলাপ-আলোচনা হয়েছে।’