বিলাসবহুল গাড়ি কিনলেন শহিদ কাপুর

তারকাদের জীবন জাপন নিয়ে মানুষের জানার অগ্রহ একটু বেশিই। তারা কি করেন, কি খান, কে কোন ব্রান্ডের গাড়ি ব্যবহার করেন ইত্যাদি ইত্যাদি। সেটা যদি হয় বলিউড তারকা তাহলে তো কোনো কথাই নেই।

এবার বিলাসবহুল নতুন গাড়ি কিনলেন ‘কবীর সিং’ খ্যাত অভিনেতা শহিদ কাপুর। সম্প্রতি নতুন গাড়ি নিয়ে প্রকাশ্যে এসেছেন শহিদ-মিরা দম্পতি।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, বিলাসবহুল মার্সিডিজ বেঞ্চ মেব্যাচ এস-৫৮০ মডেলের নতুন গাড়ি নিয়ে আজ ঘুরতে বেরিয়েছেন শহিদ-মিরা। আগে মার্সিডিজ মেব্যাচ এস-৫৬০ মডেলের গাড়ি ব্যবহার করতেন শহিদ কাপুর। ধারণা করা হচ্ছে, এ গাড়ি পরিবর্তন করে নতুন মডেলের গাড়িটি কিনেছেন তিনি।

সম্প্রতি নতুন গাড়ি নিয়ে প্রকাশ্যে এসেছেন শহিদ-মিরা দম্পতি। ছবি: সংগৃহীত

নতুন মডেলের এ গাড়িতে আরো বেশি শক্তিশালী ফিচার রয়েছে। এতে রয়েছে ৫০০এইচপি ডাবল টারবু ভি-৮, ৪৮ ভোল্ট হাইব্রিড টেক এবং ফোর হুইল ড্রাইভ সিস্টেম। ভারতে গাড়িটির বর্তমান মূল্য ২ কোটি ৭৯ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ১৮ লাখ ৯১ হাজার ৭৪০ টাকা)।

শহিদ কাপুর অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘জার্সি’। গৌতম তেওয়ারি পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে এটি। বর্তমানে শহিদ কাপুরের হাতে ‘ব্লাডি ড্যাডি’ সিনেমার কাজ রয়েছে। এটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর।