ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৫ লক্ষাধিক মানুষ: জাতিসংঘ

রাশিয়ার আগ্রাসন ও সামরিক অভিযানের মুখে ইউক্রেন থেকে ৫ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। 

এক টুইটে সংস্থাটি জানিয়েছে, ‘ইউএনএইচসিআর পালিয়ে যাওয়া এইসব মানুষদেরকে প্রয়োজনমত সাহায্য-সহযোগিতা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে।’

 

এদিকে রুশ-ইউক্রেন চলমান উত্তেজনা নিরসনে আলোচনা শুরু করেছে দুইদেশ। সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের সীমান্তে আলোচনা করতে পৌছান। ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হয়। এখন পর্যন্ত আলোচনা চলছে। আলোচনার বিষয়টি নিশ্চিত করেন, ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। 

ছবি: ইউএনএইচসিআর ফেসবুক পেজ

গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়। এক দিন পরই রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে ঢোকে রুশ সেনারা।