ফ্ল্যাট বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

শহরের ডালপট্টি এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ডালপট্টি এলাকার একটি ছয়তলা ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রক্তমাখা ছুরিসহ এক যুবককে এলাকাবাসীর সহায়তায় আটক করে পুলিশ। নিহতরা হলেন রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী (২২)। দুইজনের মধ্যে এক জনের মরদেহ মেঝেতে ও অপর জনের মরদেহ অর্ধেক খাটের ওপর ছিল। পুরো ফ্লোর ছিল রক্তমাখা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহজামান বলেন, মা ও মেয়েকে খুন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।