সাবার ‘পরাণের সই’

নিয়মিতই নতুন গান প্রকাশ করছেন এ প্রজন্মের জনপ্রিয় গায়িকা সাবরিনা সাবা। সেই ধারাবাহিকতায় আরো একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। 

‘পরাণের সই’ শিরোনামের গানটিতে সাবার সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাশেদ। রাশেদুজ্জামানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। গানটি প্রসঙ্গে সাবা বলেন, ‘গানটি সুর ও কথা আমার কাছে শ্রুতিমধুর মনে হয়েছে। এছাড়া সহশিল্পী রাশেদ ভাইও দারুণ গেয়েছেন। আমি যেহেতু বেছে কাজ করছি, সেই ভাবনা থেকেই এ গানটি বেছে নিয়েছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’  

গানটির মিউজিক ভিডিওতেও দেখা যাবে সাবরিনা সাবা ও রাশেদকে। রাশেদুজ্জামান বলেন, ‘গানটি বাইক চালাতে চালাতে প্রথমে মাথায় আসে। সাবরিনা সাবার সঙ্গে গানটি করার পর শুনে প্রত্যাশা তৈরি হয়েছে অনেক। প্রমোতেই দর্শকরা পজিটিভ কমেন্ট করছেন। আশা করছি গানটি সকলের হৃদয় ছুঁয়ে যাবে।’   

উল্লেখ্য, ‘পরাণের সই’ গানটি শিগগিরই আর জেড এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।