রুশ ৫০০ সেনা নিহত, দাবি রাশিয়ার

প্রথমবারের মতো ইউক্রেনের সঙ্গে সংহাতে সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ করলো রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত তাদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৫৯৭ জন।

তবে ইউক্রেনের দাবির সঙ্গে রাশিয়ার প্রকাশ করা সেনা হতাহতের সংখ্যার মিল নেই। ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার ৫ হাজার ৮৪০ জন সেনাকে হত্যা করেছে।

এদিকে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের দুই হাজার ৮৭০ জন সেনা নিহত হয়েছে। আহত ৩৭ শ।

তবে বিবিসির পক্ষ থেকে ইউক্রেন ও রাশিয়ার দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সংঘাতে রুশ সেনার ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। তথ্যসূত্র বিবিসি