প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তা না পেলেও পাকিস্তানের বিপক্ষে লড়াই করে বাংলাদেশ। জয়ের কাছে গেলেও ম্যাচ শেষে ফিরতে হয় পরাজয়ের গ্লানি নিয়ে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের কাছে ডিএল মেথডে ৭ রানে হারে নিগার সুলতানা জ্যোতির দল।
লিংকনে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৯৯ রান তোলে পাকিস্তান। কিন্তু ডিএল মেথডে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ২০২। জবাবে চার বল আগেই ১৯৪ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত ধরে খেলতে থাকেন ফারজানা হক। ৯৫ বলে ৬ চারে ৭১ রানে আউট হন তিনি। এর আগে পাকিস্তানকে বড় সংগ্রহ পেতে দেননি ফারিহা তৃষ্ণা ও রিতু মনি। দুজনেই নেন তিন উইকেট।
প্রস্তুতি পর্ব শেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে নারী বিশ্বকাপ। উদ্বোধনী দিনের পরের দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।