রাজশাহীর গোদাগাড়ীতে এক বৃদ্ধের গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মেশের আলী (৭৫)। শনিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মেশের আলী উপজেলার মাধবপুর গ্রামের মৃত. ফেকু মণ্ডলের ছেলে। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তি, অভাব ও চিকিৎসা না করতে পারায় শুক্রবার রাতে সবার অজান্তে তার নিজ শয়নকক্ষের তিরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করে।
সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায়, তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে তার নিজ শয়ন কক্ষে তিরের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আত্মহত্যার খবর পেয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
আরও পড়ুনঃ বহিষ্কার করলেও বিএনপি নেতাদের এমপি পদ যাবে না : আইনমন্ত্রী
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ইত্তেফাক/নূহু