গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ফরম্যাটটি থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। এরপর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন এই উইকেটকিপার ব্যাটার। টেস্ট ও ওয়ানডেতে পারফর্ম করে আবারও ফিরে এসেছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। এসেই বাজিমাত। প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন অর্ধশত রান।
মিরপুরে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। অন্য ব্যাটাররা যখন আসা-যাওয়ার মিছিলে তখন ওয়ানডাউনে নেমে একপ্রান্ত আগলে রেখেছেন লিটন দাস। তার ব্যাটে ভর করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। মাত্র ৩৪ বলে অর্ধশত পূর্ণ করেন লিটন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৩ রান। লিটন দাস ৫০ ও আফিফ হোসেন ১৪ রানে অপরাজিত আছেন।