দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট-ওয়ানডে দল ঘোষণা

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩ মার্চ) টেস্ট ও ওয়ানডের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দুই স্কোয়াডেই আছেন সাকিব আর হাসান।

ওয়ানডে দলে রাখা হয়েছে ১৬ জন ও টেস্ট দলে ১৮ জন ক্রিকেটার। উভয় স্কোয়াডেই আছেন পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ। অতিরিক্ত উইকেটকিপারের ভাবনায় টেস্ট দলে রাখা হয়েছে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে।

সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগাররা। ১৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি ম্যাচ হবে চারটি ভেন্যুতে। ১৮, ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়ানে এবং দ্বিতীয় ওয়ানডের ভেন্যু জোহানেসবার্গ।

৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথ।

একনজরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।

একনজরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান।