যে ৩ বিষয়ে রাশিয়া-ইউক্রেন আলোচনা চলছে

বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা চলছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক টুইট বার্তায় জানিয়েছেন, তিনি ও অন্যান্য কর্মকর্তা রাশিয়ান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। তিনটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেগুলো হলো-১. শিগগির যুদ্ধবিরতি, ২. যুদ্ধবিরতির চুক্তি, ও ৩. ধ্বংসপ্রাপ্ত গ্রাম ও শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর। 

এর আগে গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে দুই দেশের মধ্যে প্রথম বৈঠক শুরু হয়।