আফগানিস্তানে তালেবানের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ, নিহত ৮

তালেবানের সঙ্গে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। দেশটির তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যাবুয়াল প্রদেশের দাইচোপান জেলায় তালেবানের এক জেলে দেশটির নিরাপত্তা বাহিনীরা এক অভিযান চালালে এক সংঘর্ষ বাধে। এতে আট জন তালেবানের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

আরো পড়ুন: শ্রীলঙ্কায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের তুমুল গোলাগুলি, নিহত ১৫

শুক্রবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনী আটক থাকা ৫৩ মুক্ত করেছে। যাদের মধ্যে আটজন কমান্ডো ও পুলিশ কর্মকর্তা ছিলেন।

ইত্তেফাক/এসআর