যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভুল বুঝলেন কি না তা নিয়ে কোনো পরোয়া করি না। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশ হওয়া মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক মান্থলিকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে দ্য আটলান্টিক জানতে যায় বাইডেন তাকে ভুল বুঝছেন কি না। এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, 'সহজভাবে, আমি এ নিয়ে পরোয়া করি না। আমেরিকার স্বার্থ নিয়ে চিন্তা করা বাইডেনের ব্যাপার। আমাদের আমেরিকা নিয়ে জ্ঞান দেওয়ার অধিকার নেই। অন্যের ক্ষেত্রেও বিষয়টা একই।'
এছাড়া সৌদি যুবরাজ দাবি করেন, তার বিরুদ্ধে খাশোগির নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনায় তার অধিকার ভঙ্গ হয়েছে বলে মনে করছেন তিনি।
তিনি বলেন, ‘মনে হয়েছিল আমার ওপর মানবাধিকার আইন প্রযোজ্য নয়... মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের আর্টিকেল ১১ অনুযায়ী, কোনো ব্যক্তির দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত সে নির্দোষ।'