ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রফেশনাল ডক্টরাল সার্টিফিকেট (পিডিসি) অর্জন করলেন মো. আব্দুল কাদের। তার ডক্টরাল গবেষণার বিষয় বস্তু ছিল ব্যাংকের বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা।
আব্দুল কাদের বাংলাদেশ ব্যাংক ও বিশ্ব ব্যাংক আয়োজিত বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে ও সেমিনারে অংশ নিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার অনেক প্রকাশনা রয়েছে। তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপক হিসেবে বিভিন্ন সময় বিনিয়োগ ও মুনাফা অর্জনে সফলতার জন্য পুরস্কার পেয়েছেন। এসিএস চালান সংগ্রহে ফোকাল পার্সন হিসেবে ২০২১ সালে দেশের সকল ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাংক লি. ১ম স্থান অর্জন করেছেন।
ইউনিয়ন ব্যাংকের সিনিয়র এক্সসিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. মো. আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসাবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।
ড. কাদের ব্যাংকার্স ফোরাম, বাংলাদেশ জনসংযোগ সমিতি সহ বিভিন্ন পেশাজীবী ও ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। তিনি পেশাগত কাজে বহুদেশ ভ্রমণ করেছেন।