ফিলিস্তিনিদের সঙ্গে বিরোধ মীমাংসা হলে ইসরায়েল সৌদি আরবের ‘সম্ভাব্য মিত্র’ হতে পারে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশ হওয়া মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক মান্থলিকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন মন্তব্য করেছেন।
সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বৃহস্পতিবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এই সাক্ষাতকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
মোহাম্মদ বিন সালমান বলেছেন, আমরা ইসরায়েলকে শত্রু হিসেবে দেখি না, আমরা তাদের একটি সম্ভাব্য মিত্র হিসেবে দেখি।
সৌদি এই যুবরাজ আরও বলেছেন, আমরা ইসরায়েলকে একটি সম্ভাব্য মিত্র হিসেবে দেখি তবে তার আগে ফিলিস্তিনিদের সঙ্গে তার সমস্যার সমাধান করা উচিত।
দ্য আটলান্টিক মান্থলিকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, 'আমাদের জন্য, আমরা আশা করি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের সমাধান হবে।'