ইউক্রেনে ক্লাস্টার বোমা ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো

ইউক্রেনে আগ্রাসনের সময় রাশিয়া ক্লাস্টার বোমা ব্যবহার করছে। এর প্রমাণ পাওয়ার দাবি করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো’র মহাসচিব জেনস স্টলটেনবার্গ। শুক্রবার (৪ মার্চ)  এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমার ক্লাস্টার বোমা ব্যবহার হতে দেখেছি এবং আরও অন্য ধরনের গোলা ব্যবহার করার খবর পেয়েছি যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।'  

ইউক্রেনের আকাশে বিমান চলাচল নিষিদ্ধ করা কিংবা সে দেশে সেনা পাঠানোর কোন পরিকল্পনা এই পশ্চিমা সামরিক জোটের নেই বলে স্টলটেনবার্গ জানান। 

তবে ইউক্রেনকে অন্যভাবে সাহায্য করার কথা তিনি বলেন।