ইউক্রেন পরিস্থিতি নিয়ে টেলিফোনে এক ঘণ্টা ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ। শুক্রবার (৪ মার্চ) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফোনালাপে ওলাফ শোলৎজ ইউক্রেনে রুশ সামরিক অভিযান এই মুহূর্তে বন্ধের আহ্বান জানিয়েছেন বলে জার্মান সরকারের একজন মুখপাত্র বলছেন।
এছাড়া ইউক্রেনের যেসব জায়গায় লড়াই চলছে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যাপারেও শোলৎজ রুশ নেতার সঙ্গে কথা বলেন।
ওই মুখপাত্র জানান, আলোচনায় দুই নেতা আরেক দফা বৈঠক করার ব্যাপারে একমত হয়েছেন।
এড় আগে গতকাল বৃহস্পতিবার ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর তৃতীয়বারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ইমানুয়েল ম্যাক্রোঁ। পুতিনের সঙ্গে ৯০ মিনিট কথা বলেন ম্যাক্রোঁ।