লালপুর উপজেলার রায়পুর দিরারপুর গ্রামের হাত-পায়ের রগ কেটে ও এলোপাতাড়ি কুপিয়ে জুয়েল (২৭) নামের এক যুবককে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। সে ঐ গ্রামের সাকেম আলীর ছেলে।
শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দিলালপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে কে বা কারা জুয়েলকে ধরে নিয়ে যায়। পরে তারা জুয়েলের হাত-পায়ের রগ কেটে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তার বাড়ির প্রায় ২০০ গজ দূরের একটি গমখেতের পাশে ফেলে রাখে। শুক্রবার ভোরে তার চাচাতো ভাই লিখন আলী খেজুরগাছ থেকে রস নামাতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় জুয়েলকে।