দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবীন কর্মকর্তাদের আয়োজনে সকল কর্মকর্তাদের অংশগ্রহণে 'পারিবারিক মিলনমেলা-২০২২' অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনাজপুরের রামসাগরে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সপরিবারে অংশগ্রহণ করেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।
মিলনমেলায় আরো অংশগ্রহণ করেন হাবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক অধ্যাপক ড. এ.টি.এম শফিকুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন খান, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, সহকারী প্রক্টর ড. ইয়াছীন প্রধানসহ হাবিপ্রবির বিভিন্ন শাখার উপ-পরিচালক, ডেপুটি রেজিস্ট্রার, সহকারী পরিচালক, সহকারী রেজিস্ট্রারসহ অন্যান্য অফিসারবৃন্দ।
মিলনমেলা অনুষ্ঠানের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, যান্ত্রিকতাকে বিদায় দিয়ে প্রাকৃতিক পরিবেশে কর্মকর্তাদের সুন্দর আয়োজনে আজ আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এমন অনুষ্ঠান আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এধরনের আয়োজন নিজেদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে।
উল্লেখ্য, মিলনমেলা অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিলো শিশুদের জন্য বিস্কুট দৌড়, ছেলেদের জন্য হাড়িভাঙা খেলা, মেয়েদের পিলো পাসিং, র্যাফেল ড্র এবং কনসার্ট প্রভৃতি।