এমবাপ্পে নেই, পিএসজিরও পার্টি হলো না

সাম্প্রতিক সময়ে পিএসজির প্রায় প্রতিটি ম্যাচেই জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। এ যেন অবধারিত। তাইতো ফরাসি জয়ান্টদের প্রায় সব ম্যাচেই খেলে থাকেন এই তারকা। কিন্তু গতকাল শনিবার তিনি খেলেননি। পিএসজিও আর জয়ের মুখ দেখেনি। লিগ ওয়ানে নিসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা।

এদিন, একাদশে প্রথম থেকেই ছিলেন লিওনেল মেসি ও নেইমার। কিন্তু তারা নামের প্রতি সুবিচার করতে পারেননি। সারাক্ষণ নিজেদের ছায়া হয়ে ছিলেন। পুরোটা সময় গোলশূন্য ড্র থাকার পর একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে পিএসজি। ৮৮ মিনিটে নিসের হয়ে জয়সূচক গোলটি করেন এন্ডি ডিলোর্ট।

আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হবে পিএসজি। তার আগে এই পরাজয় আত্মবিশ্বাসে কিছুটা হলেও ক্ষয় ধরাতে পারে। তাছাড়া ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের মাঠে। এর আগে নিজেদের মাঠে প্রথম লেগ ১-০ গোলে জিতে কিছুটা এগিয়ে রয়েছে প্যারিসিয়ানরা।