‘কোনো ষড়যন্ত্রই দেশের অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না’            

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাঙ্গালীর ভাগ্য এবং উন্নয়ন নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা কোনদিনও মাথা তুলে দাড়াতে পারবে না। কোন ষড়যন্ত্রই দেশের অগ্রগতিতে ব্যাহত করতে পারবে না। 

রবিবার (৬ মার্চ) দুপুরে ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, শেখ হাসিনা সরকার গ্রামীণ জনপদের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সারা দেশে উন্নয়নের গনজোয়ার সৃষ্টি করেছেন।  তিনি বলেন কুশিয়ারা সেতু কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। উপজেলার সব কয়টি এলাকার যাতায়াত শিক্ষা সহ সকল উন্নয়ন বাস্তবায়ন হবে। ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দিয়ে মন্ত্রী শিক্ষার্থীদের মেধাভিত্তিক শিক্ষার্জনে গুরুত্ব দেয়ার আহবান জানান। 

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেদুল ইসলাম, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।