ঢাকায় ‘ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’ পালিত

মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকার উদ্যোগে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে পালিত হয়েছে। 

রবিবার (৬ মার্চ) ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকার উদ্যোগে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে পালিত হয়েছে। ছবি- আইএসপিআর

র‌্যালি শেষে মেজর শরমিন মমতাজের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকার ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ড্যান্ট লে. কর্নেল মো. এমদাদুল হক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকা এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুর রব, এফসিপিএস।

এসময় কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা, চীফ ফিজিশিয়ান জেনারেল, সিএমএইচ ঢাকার অন্যান্য বিভাগীয় প্রধানগণ সহ মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকার সকল সদস্য উপস্থিত ছিলেন।