পটুয়াখালী ও বরগুনা জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে পটুয়াখালী ও বরগুনা জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। 

রবিবার (৬ মার্চ) বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত জেলা কমিটির মধ্যে পটুয়াখালী জেলা কমিটিতে এ্যাডভোকেট সহিদুল ইসলামকে-সভাপতি এবং এ্যাডভোকেট সৈয়দ সোহেলকে-সাধারণ সম্পাদক। এছাড়া বরগুনা জেলা কমিটিতে মো. রেজাউল করিম এটমকে-সভাপতি এবং মো. আবুল কালাম আজাদকে- সাধারণ সম্পাদক করে উভয় জেলা কমিটি আগামী ৩ বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ২১ জনের নাম ঘোষণা করা হয়েছে।