প্রয়াত ভিপি মুশার মায়ের কবর জিয়ারত করলেন নিক্সন চৌধুরী

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত মোশাররফ হোসেন (ভিপি মুশা) এর মায়ের কবর জিয়ারত করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। সোমবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে গাজিরটেক ইউনিয়নের তেলি ডাঙ্গী অবস্থিত পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।

গত ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজ বাড়িতে নৃসংশভাবে হত্যা হওয়া শেখ আতাহার হোসেন (৬০)এর পরিবারের খোঁজ খবর নেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নিক্সন চৌধুরী। পরে সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন ভিপি মুশার ভাই শেখ আতাহার হোসেনের হত্যাকারিদের দ্রুত খুঁজে বের করতে পুলিশ প্রশাসনকে কাজ করার আহ্বান জানান নিক্সন চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.কাউসার, থানা অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. কাউছার হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এর আগে দুপুরে এমপি নিক্সন চৌধুরী চরভদ্রাসন উপজেলায় পৌঁছালে তাকে  ফুলেল শুভেচ্ছা জানান ইউএনও তানজিলা কবির ত্রপা ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।