সুপ্রিম কোর্ট বার নির্বাচনে যুথীর প্রার্থীতা প্রত্যাহার

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে (২০২২-২০২৩) সম্পাদক পদে প্রার্থীতা প্রত্যাহার করেছেন এডভোকেট নাহিদ সুলতানা যুথী। 

তিনি জানান, দলীয় মনোনয়নের স্বচ্ছতা ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমি সেই প্রয়াসে কাজ করে যাচ্ছি। সুপ্রীম কোর্ট  বারের নির্বাচনের ধারায় প্রতিবন্ধকতা  না করার প্রয়াসে এবং বিজ্ঞ আইনজীবীবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে,  দলীয় আনুগত্য  প্রকাশ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিজয়ের লক্ষে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করছি।

এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর ২টায় বার অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন অফিসে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার নাম প্রস্তাব করেন অ্যাডভোকেট মো. নাজমুল হুদা এবং সমর্থন করেন অ্যাডভোকেট রেজাই রাব্বি ও অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান।