চতুর্থ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছেন ৩৮ উদ্ভাবক। একই সঙ্গে ১৮ জনকে বিজয়ী এবং ২০ জনকে সম্মানসূচক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবার ‘রিকশাওয়ালাদের ডিজিটাল পেমেন্টের আওতায় অন্তর্ভুক্তি’র জন্য ট্রাস্ট আজিয়াটা পে (tap) ‘বেস্ট ইনোভেশন ফর কমিউনিটি এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।
রবিবার (৬ মার্চ) বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ’র আয়োজনে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের হল রুমে এ পুরস্কার হস্তান্তর করা হয়।
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও ট্রাস্ট আজিয়াটা পে’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ট্রাস্ট আজিয়াটা পে’র পরিচালক হুমাইরা আজম পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।