ঠাট্টিসবোর্ড

আসছে পাঠকসংখ্যা ‘চাপাবাজি’

প্রতীক্ষার ফল বেশ মধুর হয়। তাই তো পাঠকসংখ্যা ‘নির্বাচন’ প্রকাশের পর একটু বিরতি দিয়ে আবারও আসছে পাঠকসংখ্যা (চাপাবাজি)। পাঠকসংখ্যা মানেই পাঠকের রাজত্ব। বরাবরের মতো এবারের সংখ্যাও ভরে উঠবে পাঠকের লেখায় (পড়ুন—চাপাবাজিতে)। কেবল যারা আমাদের ঘোষণা অনুযায়ী বিগত ১০ এপ্রিলের মধ্যে লেখা পাঠিয়েছেন, তাদের লেখার থেকেই বাছাইকৃত সেরা লেখা নিয়ে হবে এবারের পাঠকসংখ্যার আয়োজন।

সুতরাং ‘চাপাবাজি’র অপেক্ষায় থাকুন। ঠাট্টায় নজর রাখুন।

ঠাট্টাড্ডায় লিখুন

প্রিয় পাঠক, আপনাদের জন্য ঠাট্টার প্রতিমাসের বিষয়ভিত্তিক ও নিয়মিত আয়োজন ‘ঠাট্টাড্ডা। আমাদের এবারের ঠাট্টাড্ডার বিষয়—গরম। গরম নিয়ে আপনার গরমাগরম আঁকা কিংবা লেখাগুলো (অভিজ্ঞতা, আইডিয়া, পরামর্শ প্রভৃতি) পাঠিয়ে দিন ঠাট্টার দপ্তরে। খেয়াল রাখবেন—আপনার লেখাটি যেন অবশ্যই মজার হয়। হাসতে হাসতে দাঁত খুলে না পড়লেও, সুড়সুড়ি দিয়ে যেন হাসাতে না হয়! আর হ্যাঁ, লেখা হতে হবে সর্বোচ্চ ৩৩৩ শব্দের মধ্যে। দীর্ঘ লেখা বাতিল বলে গণ্য হবে। ছড়া যথাসম্ভব কম পাঠাবেন। লেখা পাঠানোর শেষ সময় ২৮ এপ্রিল। ধন্যবাদ।