সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে ঐতিহাসিক ৭ মার্চ পালন

সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। সোমবার (৭ মার্চ) স্থানীয় সময় সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম। 

দিবসটি উপলক্ষে হাইকমিশনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনের কর্মকর্তা-কর্মচারীরা। 

বিকেলের বিশেষ অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পড়ে শোনানো হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ওপরে নির্মিত একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হয়। 

হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন বলেন, ৭ মার্চের ভাষণ কেবল একটি বক্তৃতাই নয়, এটি ছিলো স্বাধীনতাকামী একটি জাতির জন্য একজন দূরদর্শী রাষ্ট্রনায়কের রাজনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ, কৌশলী ও পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।