শ্রীনগরে ডোবা থেকে নারী-শিশুর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডোবা থেকে অজ্ঞাত নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাইকাশ গ্রামের জামে মসজিদ সংলগ্ন রাস্তার পাশের একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে শ্রীনগর থানার পুলিশ। 

শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বিপ্লব জানান, ডোবায় লাশ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ২৪-২৫ বছর বয়সী এক নারী ও  দেড় বছর বয়সী এক কন্যা শিশুর লাশ উদ্ধার করে। শিশুটি ওই নারী কন্যা সন্তান হবে বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও জানান, অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।