মোবাইল চার্জ বিড়ম্বনা

 

মাহবুব নাহিদ

 

v বাসে উঠলে মানুষ বলে ‘বাস ভাল না, মোবাইলে চার্জ দেওয়া যায় না’

v ট্রেনে বা লঞ্চে উঠলে আগে চার্জের জায়গা খোঁজে।

v বন্ধুদের আড্ডায় জমানো আড্ডা ভেঙে উঠে যায় এই বলে যে, ‘বন্ধু উঠি, মোবাইলে চার্জ নাই!

v গার্লফ্রেন্ডের সাথে চরম চ্যাটিং বা কথোপকথন চলছে, সেই মুহূর্তে যদি দেখা যায় একজন বলে ফেলে ‘মোবাইলে চার্জ নেই’।

v কোথাও বেড়াতে গেলে যে ঘরে ঘুমাতে দেওয়া হয়, আগেই জেনে নিতে হয় সে ঘরে চার্জ দেওয়ার সুযোগ আছে কি না।

v কোথাও বের হওয়ার জন্য রেডি হয়েও বসে থাকা লাগে মোবাইলে চার্জ না থাকার কারণেই।

v অনেক সময় অনেক প্রোগ্রাম বা জরুরি কাজ বাদ দিয়ে দেওয়া হয় মোবাইলে চার্জ না থাকার কারণে।

v মোবাইল চার্জে দিয়ে রাখার মত জায়গা না থাকলে স্ট্যাচু হয়ে থাকতেও কোনোই সমস্যা হয় না।

ঢাকা।