পাত্র চাই বিজ্ঞাপন

 

নিয়মিত ভারতীয় সিরিয়াল দেখা কাটছাটের লাল চুলের জিন্স পরুয়া, উচ্চবিত্তের পাত্রির জন্য পাত্র আবশ্যক। পাত্রকে অবশ্যই গৃহ পালিত পত্নী চালিত, বাধ্য অনুগত দ্বি-পদ বিশিষ্ট ও রন্ধন শিল্পে দশ বছরের অভিজ্ঞ হতে হবে। চোখ কান খোলা রেখে মুখ বন্ধ রাখতে হবে। যে কোনো বিষয়ে স্নাতক পাস বাংলাদেশি নাগরিক হতে হবে। উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং ওজন ন্যূনতম ১১০ কেজি হতে হবে।

যোগাযোগ ঘটক, টাকি ভাই।

নমুনাটি পাঠিয়েছেন ফাত্তাহুল মালিক

বি-নগর ফরিদপুর, পাবনা।