খাবার

 

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আষাঢ়’ কবিতা অনুসারে)

 

রাকিন মোনতাসিম

 

হোটেল-মোটেল রেস্টুরেন্টে তিল ঠাঁই আর নাহি রে,

ওগো, আজ তোরা খাস নে ঘরের বাহিরে!

রোডের পাশের পেঁয়াজি বড়া

চিকেন প্যাটিস সব কড়া কড়া

পেছনে গ্যাস্ট্রিক ওত্ পেতে আছে, ভালো করে দেখ্ চাহি রে,

ওগো, আজ তোরা খাস নে ঘরের বাহিরে!

ওই দেখ কত পিজ্জা বার্গার সাজানো আছে দোকানে

লোভ করে যেন কেউ তোরা হায় যাসনে আওয়ার ওখানে,

ফ্রেঞ্চ ফ্রাই, কাবাব, রোলের সামনে কত মানুষের ঢল

চাখিস নে ওগুলো বাড়বে শুধু ফ্যাট আর কোলেস্টেরল,

এসব কথা এখন তো ভাই, নিচ্ছিস না কেউ কানে,

ব্লাড প্রেশারটা হাই হয়ে গেলে টের পাবি এর মানে!

হার্ট ব্লক রোগী হসপিটালে আসছে মিনিটে মিনিটে

টাকা যাচ্ছে কত মেডিকেল টেস্ট আর ডাক্তারের ভিজিটে

সবই হচ্ছে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার দরুন

তেল লবণ কম, রোজ হাঁটাহাঁটি,না করলে অকালে মরুন,

ভেজালের যুগে বাঁচার জন্য গান একটাই গাহি রে,

ওগো, আজ তোরা খাসনে ঘরের বাহিরে!

ঠিকানাবিহীন