প্রিয় বি.স.,
আশা করি ভালো আছেন। আমি ঠাট্টার একজন নতুন পাঠক ও লেখক! আমার জানার ভুল থাকার কারণে আমি ঠাট্টাসহ একাধিক পত্রিকায় লেখা পাঠাই। এবং সেই লেখাটি গত ৪ এপ্রিল অন্য একটি পত্রিকার ফান পাতায় প্রকাশিত হয়। একই লেখা একাধিক পত্রিকায় পাঠানোর কারণে আমাকে ঠাট্টা থেকে তিনমাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আমি একজন নবীন লেখক, যার কারণে কোনো পত্রিকার নিয়ম-নীতি আমার জানা ছিল না। এখন সম্পূর্ণভাবে জেনে নিয়েছি। মাননীয় সম্পাদক মহাদয়ে কাছে ক্ষমা চাচ্ছি এবং আমার নতুন লেখাগুলো মানসম্মত হলে প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করিছ এমন ভুল দ্বিতীয়বার আর হবে না।
আব্দুল্লাহ বিন রওহা তুহিন
সফিপুর, গাজীপুর।
বি.স. :আপনার আবেদনের প্রেক্ষিতে নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হলো।