চবিতে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ চলছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুফের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় সংঘর্ষ শুরু হয়। চলে ধাওয়া পালটা-ধাওয়া। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টররিয়াল বডি ও পুলিশের উপস্থিতে পরিস্থিতি শান্ত হয়।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সতর্ক অবস্থানে আছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

উল্লেখ্য, এর আগে গতকাল সন্ধ্যায় এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছিলেন ২ জন।