হাজীগঞ্জে ১৭ কেজি গাঁজা উদ্ধার 

চাঁদপুরের হাজীগঞ্জে অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজা উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া মজুমদার বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে এই মাদক উদ্ধার করা হয়। 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে এই মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ বাড়ির মালিক মাফিয়া বেগম (৩৫)-কে গ্রেফতার করে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।